চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু।
==================================
নিজস্ব প্রতিনিধিঃ আলাউদ্দিন আকাশের তথ্যও চিত্রে-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১নং রতনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশিষ্ট সমাজসেবক ওবায়েদ উল্লাহ অবিদ। এ উপলক্ষে তিনি অদ্য- ০২রা জুলাই, বৃহস্পতিবার, বিকাল পাঁচ টায় নিজ গ্রাম ভিটিবিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে তিনি অদ্য- ০২রা জুলাই, বৃহস্পতিবার, বিকাল পাঁচ টায় নিজ গ্রাম ভিটিবিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত গ্রামবাসীরা ইউনিয়নের উন্নয়ন ও একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে ওবায়েদ উল্লাহ অবিদের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য সাহস, অনুপ্রেরণা ও সমর্থন প্রদান করেন।
ভিটিবিশাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল হুদা সরকারের সভাপতিত্বেও তরুণ সমাজসেবক বাবু সরকারও রিপন সরকারের যৌথ সঞ্চালনায়- সভায় রতনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদ কে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন- রতনপুর ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনির মেম্বার, জনাব বোরহান উদ্দিন সরকার, সাইদুল ইসলাম ফটো মিয়া, গিয়াসউদ্দিন মিয়া, হরচান মিয়া, হানিফ মিয়া বিল্লাল সরকার প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ বলেন- “আমার গ্রামের শ্রদ্ধাভাজন মুরুব্বী, নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং সর্বস্তরের জনগণের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে রতনপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে দেশের রোল মডেল হিসেবে পরিণত করতে কাজ করতে চাই।” তিনি দলমত নির্বিশেষে আগামী দিনগুলোতেও সর্বস্তরের গ্রামের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন- আমি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আমার একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করে তিনি বলেন, আমাকেই সমর্থন করতে হবে এমন কথা আমি বলছি না আপনারা ভিটিবিশাড়া গ্রাম সহ প্রতিটি ওয়ার্ডে যাচাই-বাছাই করে আমার চেয়ে যোগ্যতা সম্পূর্ণ কোন প্রার্থী কেউ থাকলে আপনাদের সাথে আমি নিজেও ঐ প্রার্থীর নির্বাচন করবো। আমি ভিটিবিশাড়া গ্রামবাসীর তিনশত বছরের অপূরনীয় স্বপ্নের সারথি হওয়ার একটাই লক্ষ্য: আমাদের গ্রামে চেয়ারম্যান পদ টি আসুক এটাই আমার চাওয়া।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো এখন পর্যন্ত চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ কোনো ধরনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ বা মতবিনিময় কর্মসূচি শুরু করেননি। তবুও স্থানীয় পর্যায়ে তার উন্নয়ন ভাবনা ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আজকের সভায় সর্ব পুরি গ্রামবাসীর সমর্থনও উৎসাহ পেয়ে আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরু হয়েছে। তিনি বলেন এখন থেকে রতনপুর ইউপির ১৪টি গ্রামের সর্বস্তরের জনগনের সাথে ধারাবাহিক ভাবে মতবিনিময় জনসংযোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত গ্রামের বিভিন্ন সর্বস্তরের মানুষ বলেন, রতনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ওবায়েদ উল্লাহ অবিদ একজন মানবিক, শিক্ষিত, ভদ্র ও যোগ্য প্রার্থী। তাই তারা সকলে এক্যবদ্ধভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ওবায়েদ উল্লাহ অবিদ কে অকুন্ঠ সমর্থন জানিয়ে যেকোন প্রয়োজনে তার পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।