শিরোনাম :
কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা !
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ১৫ বার
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

🔴নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত।

তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে চতরংখোলা যুবসমাজের উদ্যেগে ডাবল টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমুখর পরিবেশে শনিবার (১৫আগষ্ট) চতরংখোলা পূর্ব পাড়া আবুল হোসেন মিয়ার বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাজীপুর ফুটবল একাদশ বনাম খামার গ্রাম ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খামার গ্রাম ফুটবল একাদশ কে পরাজিত করে গাজীপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

ডাবল টিভি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য জনাব এডভোকেট আব্দুল মান্নান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক ডিজি, ফেরদৌস আহমেদ। বিশিষ্ট সমাজসেবক জনাব সেলিম মাষ্টারের সভাপতিত্বেও জুয়েল রানাও ধারা ভাষ্যকার রাসেলও সজীবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম রাজু, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ। রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মামুন সরকার, রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম নাফিজ মিঠু প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে ‎ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন- বিশিষ্ট সমাজ সেবক মাঈনুদ্দিন খোকন। উক্ত ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ানস দলের পুরষ্কার এর স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ব্যাক্তিত্ব আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ