শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

আমি ভাই লীগ এমপি লীগ পছন্দ করিনা আমি জননেত্রী শেখ হাসিনার নৌকার নির্বাচনে ঐক্য চাই… -ফয়জুর রহমান বাদল

প্রতিনিধির নাম / ২৪৬৭ বার
আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

আমি আগেও বলছি এখনও বলি আমি কোন এমপি লীগ ও ভাই লীগে বিশ্বাসী না…………… সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল

মোঃ রাহা মোছা জনতা নিউজ

“আমি আগেও বলছি এখনও বলি আমি কোন এমপি লীগ ও ভাই লীগে বিশ্বাসী না”ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল,শক্রবার(২৬ শে মে)দুপুরে তার ঢাকার বনানী ব্যবসায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার রাজনীতিটাই করব।আমি ও আমরা সবাই মিলেই আওয়ামীলীগ সুতরাং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন আগামীতে সরকার গঠন করে চলমান উন্নয়নযাত্রা আরও গতিশীল হয়।

এছাড়াও সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং এলাকার অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়েও পরামর্শ করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ধনু মেম্বার, আওয়ামীলীগ নেতা শাহজাহান, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডালিম সহ
শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনেরএকাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ