শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস)

প্রতিনিধির নাম / ৬৬৮ বার
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস)

মোঃ খলিলুর রহমান খলিলঃ স্থানীয় সরকার নির্বাচন ঈদের পরে হওয়ার ঘোষণা দিয়েছেন সরকার। ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরাও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মতামত ব্যক্ত করেছেন দুর্দিনের বিএনপি নেতা আবদুল আউয়াল(বি. এস.এস)।তিনি রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের কৃতিসন্তান, একজন সফল প্রবাসী ও রেমিট্যান্স যুদ্ধস।
আব্দুল আউয়াল ছাত্রজীবনে রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন সতার সাথে। তিনি নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির কমিটির দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন,তিনি নবীনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন।তিনি রতনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সার্বিক যোগাযোগ করে যাচ্ছেন।তিনি বলেন আমাকে যদি দল মনোনীত করেন ইনশাআল্লাহ আমি নির্বাচন করবো,আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, দলের সিদ্ধান্ত আমার নিকট বড়ো,দল যে সিদ্ধান্ত নিবে তা আমি মেনে নিবো।আমি মনোনীত হলে আমি আশা করি সম্মানিত রতনপুর বাসী আমাকে মূল্যায়ন করবেন।আমি নির্বাচিত হলে উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই।
রতনপুর ইউনিয়ন বাসীকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ