শিরোনাম :
দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

প্রতিনিধির নাম / ২৭ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা সাংবিধানিক অনুমোদন ও রাউজান সাংসদ জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিশেষ দীর্ঘমেয়াদী অনুমোদিত রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু)। সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায়
বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল,
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাঈদ আমান রানা,
রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল,
রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা,
রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ,পৌর যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জীবন খন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ, যুবদল নেতা আজগর আলী
যুবদল নেতা মোহাম্মদ জাবেদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের সভাপতি নরেশ দাশ গুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠন পৌর কমিটি সভাপতি ডা: লিটন শর্মা, দাশ পাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অলক দাশ গুপ্ত, ডাঃ জনি দাশ, সংগঠক প্রিন্স চৌধুরী শুভ, হিমাদ্রি পাল ইমন, মানস সরকার সহ-সাংগঠনিক,
পুজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্য শ্রীযুত ত্রিপাল চৌধুরী, সম্পাদক শ্রীযুত পাভেল চৌধুরী, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠন পৌর কমিটির সাধারণ সম্পাদক ভোমর দাশ, অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, সাগর দাশ গুপ্ত (বাবু), দপ্তর সম্পাদক রূপস দাশ গুপ্ত, অমর কৃষ্ণ দাশ, শংকর দে সহ-দপ্তর সম্পাদক সোহেল দাশ, সাগর দাশ,ধ্রুব ঘোষ প্রমূখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাংলাদেশের আবহমান ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসন, পূজা উদযাপন পরিষদ, মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটি এবং সর্বস্থরের জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, “সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে আমরা সবাই ঐক্যবদ্ধ।” ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।
বক্তারা পূজা মণ্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করা এবং যেকোনো ধরণের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ