শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রতিনিধির নাম / ১৬ বার
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোঃখলিলুর রহমান খলিলঃবুধবার (২৬ আগস্ট) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্নদিন ঈদে মিলাদুনবী স্মরণে যথাযোগ্য মর্যাদা, গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

সভায় আরও বক্তব্য রাখেন নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সহ-সভাপতি গোলাম হোসেন খান চিটু,নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবন ও আদর্শে রয়েছে সত্য, ন্যায়, মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সর্বোত্তম দৃষ্টান্ত।

পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক উন্নতি, শান্তি ও সম্প্রীতি বজায় থাকার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ