শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী

প্রতিনিধির নাম / ১৭৮ বার
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়া জেলার ভৌগোলিক ভাবে সর্ববৃহৎ উপজেলা নবীনগর। নবীনগর উপজেলা নরসিংদী জেলা,কুমিল্লা জেলার সীমান্তবর্তী উপজেলা। ২১ টি উপজেলা ১ টি পৌরসভা নিয়ে প্রায় দশ লক্ষ লোকের বসবাস এই উপজেলায়। এই উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনিক থানা একটি ও পুলিশ ক্যাম্প দুইটি।নবীনগর থানা ও দুইটি পুলিশ ক্যাম্পে সবে মাত্র পুলিশ আছে ৭০ জন।দশ লক্ষ জনতার গড়ে প্রায় ১৪ হাজার লোকের জন্য পুলিশ রয়েছে ১ জন।
গোষ্ঠীগত ও আধিপত্য বিস্তার নিয়ে যুগের পর যুগ চলছে দাঙ্গা হাঙামা। তবে আশার বাণী হলো গোষ্ঠীগত দাঙ্গা অনেকাংশে হ্রাস পেয়েছেন। তবে আন্তঃ ডাকাত দলের সদস্যদের অস্ত্রের মহরা চলে বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে সময়ে সময়ে।
নবীনগর উপজেলার কাইতলার সীমান্তে কসবা উপজেলা ও ভারতীয় সিমান্তবর্তী হওয়ায় কসবা থেকে নবীনগর হয়ে নরসিংদী ও বাঞ্ছারামপুর হয়ে ঢাকায় মাদক চালানের হট রোড। মাঝে মাঝে মাদক সহ চালান ধরা পড়লেও চেকপোস্টে পুলিশ সদস্যদের ঘাটতির কারনে অভিযান চালানো অসম্ভব হয়ে পড়ে। ইয়াবায় আসক্ত নেশাগ্রস্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও সহজে বহনযোগ্য হওয়ায় ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়ে পুলিশের জন্য।
তবে নবীনগরের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোরশেদুল আলম চৌধুরী গত ৯/০৫/২০২৬ তারিখে যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা আইনের আওতায় আসছে চোখে পড়ার মতো অতীতে এমন ধারাবাহিক সফলতা কম দেখা গিয়েছে।
মাদকের বিষয়ে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি নবীনগরে যোগদানের পর এই পর্যন্ত মাদকের মামলা রুজু হয়েছে যোগাদানের মে মাসে ২৫ টি মাদক মামলা, জুনে ২২ টি, জুলাইয়ে ২০ টি মাদক মামলা রুজু করেন। ।মাদক গ্রহিতা বা মাদক ব্যবসায়ী আটক হলে তিনি কোন সুপারিশ কর্ণপাত না করে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠিয়েছেন।নবীনগর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড ভোলাচং ঋষিপাড়ায় চোলাই মদের উৎপাদনের জন্য কুখ্যাত স্থানে চোলাই মদের উৎপাদন বন্ধ রয়েছে। নবীনগরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা পুলিশের অভিযানে আটকের খবর পাওয়া যাচ্ছে নিয়মিত। সাধারণ জনগন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন এবং নবাগত অফিসার ইনচার্জ মোর্শেদুল ইসলাম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের আতংকে পরিনত হয়েছেন ওসি মোর্শেদুল ইসলাম চৌধুরী।
নবাগত অফিসার ইনচার্জ মোর্শেদুল ইসলাম চৌধুরীর নিকট নবীনগরকে আগামী দিনে কেমন দেখতে চান প্রশ্ন করলে তিনি বলেন, নবীনগরকে মাদক, সন্ত্রাস মুক্ত করতে চাই, নবীনগর থানা হবে জনগণের আস্তার জায়গা, সেবাগ্রহীতা থানায় যন্ত্রনা নিয়ে এসে যেন শান্তি নিয়ে ফিরে যেতে পারে, নবীনগরকে আমি এভাবে রেখে যাওয়ার স্বপ্ন দেখি।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ