শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান

প্রতিনিধির নাম / ২০ বার
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান

মোঃখলিলুর রহমান খলিলঃ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় নবীনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মাসিক সভায় , মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ