শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সীমান্তবর্তী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রতিনিধির নাম / ১৫২ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সীমান্তবর্তী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) আওতায় সীমান্তবর্তী এলাকায় পাট, আখ, ভুট্টাসহ অন্যান্য তিন ফুটের বেশি উচ্চতার ফসল চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন ও এলজিইডির যৌথ আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার আশিজন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষককে ব্রি ধান এর দশ কেজি রোপা আমন ধানের বীজ এবং ছাব্বিশ কেজি বিভিন্ন প্রকার সার প্রদান করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও কৃষি উৎপাদনের সমন্বয় সাধনের লক্ষ্যে কৃষকদের কম উচ্চতার ফসল চাষে উৎসাহিত করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মো: সবুজ ইসলাম
রাণীশংকৈল,ঠাকুরগাঁও
০১৭৩৮৫৯৬৯৯৭

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ