শিরোনাম :
নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ।

প্রতিনিধির নাম / ৯৯ বার
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

🔴সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ।

আলাউদ্দিন আকাশ: বিশেষ প্রতিনিধি, দৈনিক যায়যায় কাল।

সমাজসেবাও মানবিক কর্মকাণ্ডের সাফল্যের স্বীকৃতি পেলেন ওবায়েদ উল্লাহ অবিদ । ২৫ জুলাই অনুষ্ঠিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। এর আগে চলতি বছরের জুনে ‘কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তীর অ্যাওয়ার্ড’-এও সম্মানিত হন এই সমাজ সেবক।
মাত্র দুই লাখ টাকা পুঁজি নিয়ে কুয়েতে ব্যবসা শুরু করেছিলেন ওবায়েদ উল্লাহ অবিদ । দীর্ঘ এক যুগের বেশী পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ে সেই উদ্যোগ আজ পেয়েছে বড় পরিসর। বর্তমানে মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত, জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের
কর্ণধার তিনি। আর্ত মানবতার কল্যানে নিজ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে জনসম্পদে রুপান্তর করা সহ অসহায় দুস্ত গৃহহীন মানুষের আর্ত সামাজিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। পাশাপাশি পরিচালনা করছেন নিজের ব্যবসায়িক কার্যক্রম।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ছেলে ওবায়েদ উল্লাহ অবিদ বেড়ে উঠেছেন গ্রামের মেঠোপথে, শ্রীকাইল সরকারী কলেজ থেকে বিএসএস সম্পন্ন করার পাশাপাশি উদোক্তা হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জনের পর নিজের উদ্যোগে ব্যবসায় নামেন তিনি।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ওবায়েদ উল্লাহ অবিদের রয়েছে আরও বড় স্বপ্ন। নিজ এলাকার রতনপুর ইউপির প্রতিটি ঘরে ঘরে নিজের মানবিক কার্যক্রম ছড়িয়ে দিতে ইতিমধ্যেই নিজ এলাকার মানুষের একক সমর্থন আদায় করে আসন্ন ইউপি নির্বাচনে নিজ রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বাত্মক জনসংযোগ করে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্তও আবিভূত।

ওবায়েদ উল্লাহ অবিদ আরও বলেন, শুধু লাভের চিন্তা না করে একজন সমাজসেবক কে নিজের কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ রাখতে হবে। প্রতিটি ছোট অর্জনকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারণ ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকাই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে। ছোট ছোট মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আজ একটি ফাউন্ডেশনের কর্ণধার হয়ে ওঠা এবং একের পর এক সম্মাননা অর্জন, আমার এই পথচলা নতুন সমাজসেবক দের জন্যও অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ