শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম / ৬১ বার
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ত্রাণ গ্রহণ করেন এবং সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহায়তা প্রদান করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামরোজ সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজামুল হক, মো. শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ