শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সেনবাগ যুবদল নেতা সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার– নেতাকর্মীদের মাঝে স্বস্তির ঢেউ

প্রতিনিধির নাম / ২৫৮ বার
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সেনবাগ যুবদল নেতা সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার– নেতাকর্মীদের মাঝে স্বস্তির ঢেউ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। শনিবার গভীর রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়।

খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেনবাগ-সোনাইমুড়ি অঞ্চলের যুবদল ও ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উৎসাহ ফিরে আসে। রাত সাড়ে ১০টার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহেব উদ্দিন রাসেল বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জয়নুল আবেদীন ফারুক এমপি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা আজীবন স্মরণীয় থাকবে।”

তিনি আরও দলীয় নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর পাওয়ার পর সেনবাগ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং অনেকেই এটিকে “দলের জন্য ইতিবাচক সিদ্ধান্ত” বলে মন্তব্য করেন।

দলীয় মহলে এখন নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ