শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

জন্মভূমি নবীনগরে ডিআইজি মোঃ মনিরুজ্জামানের সংক্ষিপ্ত সফর

প্রতিনিধির নাম / ৬০২ বার
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জন্মভূমি নবীনগরে ডিআইজি মোঃ মনিরুজ্জামানের সংক্ষিপ্ত সফর

মোঃখলিলুর রহমান খলিলঃআজ ৩রা অক্টোবর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগমন করেছেন নবীনগরের গর্বিত সন্তান, বাংলাদেশ পুলিশের অন্যতম শ্রেষ্ঠ কর্মকর্তা ডিআইজি (ইন্টারনাল অ্যান্ড অ্যাফেয়ার্স) ও অতিরিক্ত দায়িত্বে প্রটেকশন অ্যান্ড প্রটোকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান।

শুক্রবার দুপুরে তিনি নবীনগর থানায় পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি থানা চত্বর ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের শেষ পর্যায়ে তিনি নিজ গ্রাম আলমনগরে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন।

স্থানীয়দের সঙ্গে সরল ও আন্তরিক আলাপচারিতার মাধ্যমে তিনি তার জন্মভূমি নবীনগরের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধের প্রতিফলন ঘটান।

জনসেবায় নিবেদিতপ্রাণ এই গর্বিত সন্তানকে কাছে পেয়ে নবীনগরের সাধারণ মানুষ ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত হন। তার এ সফর নবীনগরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ