শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

প্রতিনিধির নাম / ৫৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে দলীয় ঐক্য মনোনয়ন প্রত্যাশীরা মনোমালিন্য ভুলে গিয়ে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার রাত ৯টায় ঢাকার রাজারবাগের হোটেল আশরাফিতে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকারিয়া ও গোলাম হায়দার বিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ এবং বিশিষ্ট শিল্পপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল ইসলাম।

নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছে ঘোষণা করেন- দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করা হবে। তারা দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যাপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান জানিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ