শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

উত্তরায় তুরাগ এক্সপ্রেসের চ্যাম্পিয়নশিপ উদযাপন: মাঠের প্রতিযোগিতা ছাড়িয়ে বন্ধুত্বের জয়

প্রতিনিধির নাম / ৪৪০ বার
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

উত্তরায় তুরাগ এক্সপ্রেসের চ্যাম্পিয়নশিপ উদযাপন: মাঠের প্রতিযোগিতা ছাড়িয়ে বন্ধুত্বের জয়

বিল্লাল হোসেনঃমাঠের সবুজ গালিচায় তারা প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে তারা একে অপরের বন্ধু। এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এসএসসি-২০০৫ ও এইচএসসি-২০০৭ ব্যাচের বন্ধুদের ফুটবল দল ‘তুরাগ এক্সপ্রেস’ তাদের শিরোপা জয় উদযাপন করেছে। চট্টগ্রাম ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গত ৫ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য ‘চ্যাম্পিয়ন সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুধুমাত্র একটি বিজয় উদযাপন ছিল না, বরং এটি মাঠের প্রতিযোগিতা ছাড়িয়ে বন্ধুত্ব ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল।
গেল ৮ আগস্ট চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত এসএসসি-২০০৫ ও এইচএসসি-২০০৭ ব্যাচের ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত ‘চিটাগং ফুটবল লিগ সিজন-১’-এর ফাইনালে তুরাগ এক্সপ্রেস তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুমিল্লা এক্সক্লুসিভকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই বিজয়কে একসাথে উদযাপন করতে উত্তরায় আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেয় সারাদেশ থেকে আসা বিভিন্ন দলের খেলোয়াড় ও সমর্থক বন্ধুরা।
অনুষ্ঠানে তুরাগ এক্সপ্রেস, কুমিল্লা এক্সক্লুসিভ, ঢাকা ভাইকিংস, দাউদকান্দি এক্সপ্রেস, চট্টগ্রাম ভাইকিংস, উত্তরা এক্সপ্রেস, তেজগাঁও এক্সপ্রেস, বাগেরহাট এক্সপ্রেস, ঝালকাঠি এক্সপ্রেস, সুনামগঞ্জ এক্সপ্রেস এবং গ্রিন রোড এক্সপ্রেসসহ বিভিন্ন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কেক কাটা, শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরো আয়োজনটি এক আনন্দঘন উৎসবে রূপ নেয়। ফুটবলপ্রেমী বন্ধুদের পাশাপাশি নারী সদস্যরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে আনন্দে নতুন মাত্রা যোগ করেন।
এই আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীরা বিজিত দলকে সঙ্গে নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
শুধু খেলা নয়, সামাজিক দায়বদ্ধতাতেও অনন্য
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তুরাগ এক্সপ্রেস সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। সড়ক দুর্ঘটনায় আহতদের সহায়তা, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগে দলটি নিয়মিত অংশ নেয়। এভাবেই খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের মাধ্যমেও দলটি সবার হৃদয় জয় করেছে।
তুরাগ এক্সপ্রেসের কর্ণধার মোঃ তাজুল ইসলাম বলেন, “আমরা শুধু ফুটবল খেলি না, সমাজের জন্যও কাজ করি। খেলোয়াড়, সমর্থক আর শুভানুধ্যায়ীরা মিলে আমরা এক পরিবারের মতো। এই একতাই আমাদের সবচেয়ে বড় অর্জন এবং এটিই আমাদের আরও বড় সাফল্যের পথে এগিয়ে নেবে।”
গাজীপুর এক্সপ্রেস দলের কর্ণধার অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, “তুরাগ এক্সপ্রেসের এই সেলিব্রেশনে অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় প্রমাণ করে যে, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং সম্প্রীতি ও সৌহার্দের এক শক্তিশালী বন্ধন। এই উদ্যোগ ভবিষ্যতের ক্রীড়া উন্নয়নের পাশাপাশি আমাদের বন্ধুদের মধ্যকার সম্পর্ক উন্নয়নেও বিরাট ভূমিকা রাখবে।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ