শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প” যথাযথভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

প্রতিনিধির নাম / ৩১৩ বার
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প” যথাযথভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, ফেনী সদর(চট্টগ্রাম)

ফেনীর দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে গ্রহণকৃত “মুহুরী-কহুয়া-সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প” যথাযথভাবে বাস্তবায়নের জন্য নাগরিক ঐক্য ও প্রশাসনের দুর্নীতিমুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভাটি সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, ফেনী অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রতিবছরই ভয়াবহ রূপ নিচ্ছে, যা কৃষি, বসতি ও সাধারণ জীবনে বিরূপ প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে সরকার যে পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছে তা শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না রেখে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মজিবুর রহমান মঞ্জু বলেন, “যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। ফেনীর মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের বন্যা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তবে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে যেভাবে অসন্তোষ বিরাজ করছে, তা তদন্তসাপেক্ষে দেখা জরুরি। অনেকেই চাইছেন সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হোক, যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে।”সভায় প্রকল্পের কারিগরি বিবরণ তুলে ধরেন প্রকৌশলী তরুণ মজুমদার। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিয়েও আলোচনায় উঠে আসে নানা দিক।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), জেএসডির সাধারণ সম্পাদক শহিদউদ্দিন মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, এনসিপি নেতা রিজভী, এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পেশাজীবী, আলেম, ছাত্র প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ