শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে যে মাঠে ১৪৪ ধারা সে মাঠেই উদ্বোধন বৈশাখী মেলা

প্রতিনিধির নাম / ২১৯ বার
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

রাণীশংকৈলে যে মাঠে ১৪৪ ধারা সে মাঠেই উদ্বোধন বৈশাখী মেলা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- চলতি অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা যে কলেজে- সে কলেজ মাঠেই উদ্বোধন হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলার। আর এ নিয়ে শহর জুড়ে চলছে নানা আলোচনা । 

শনিবার  (৩ মে) রাতে বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলার বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা যায়, আগামীকাল রবিবার রাণীশংকৈল ডিগ্রি কলেজে অর্নাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এজন্য উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং।

তবে মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলছেন মেলার কারণে পরীক্ষার কোন সমস্যা হবেনা।

মেলা প্রসঙ্গে কয়েকজন অভিভাবক বলেন, এসএসসি,অর্নাস পরীক্ষা চলমান, প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। এ সময়ে বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে বলে তারা আশংকা করছেন।

এক সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, ৬ মে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে শুরু হবে। মেলায় যে খেলনা, রাইডস,ট্রেন,দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্নিত হবে।

এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে

কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে জানানো হবে। 

মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহীঅফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালীন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ