শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

প্রতিনিধির নাম / ২৬০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

বুধবার (২৬ ফেব্রুয়ারী ) নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা ৩৮টি ইভেন্টে আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান কামাল বাবরের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) আঁখিনুর জাহান নীলা, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল  ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ