শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সাভারে কলেজের অফিস কক্ষে মিলল অধ্যক্ষের মরদেহ

প্রতিনিধির নাম / ৫৬০ বার
আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

সাভারে কলেজের অফিস কক্ষে মিলল অধ্যক্ষের মরদেহ

মোঃমনির মন্ডল,সাভারঃ
সাভারে আলহেরা স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুর রহমানের (৫২) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার পৌরসাভার উত্তর রাজাশন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সে সাভারের উত্তর রাজাশন এলাকার মো. শামসুদ্দিনের ছেলে এবং আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীরা জানায়, বিকেলে শফিকুর রহমান গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থল জড়ো হন এলাকাবাসী। তখন তারা দেখতে পান মরদহটি নিহতের পরিবারের সদস্যরা নামিয়ে অফিস কক্ষের বাড়ান্দার মেঝেতে এনে শুইয়ে রেখেছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ