শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৯৮ বার
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ বিল্লাল হোসেন, গাজীপুর।

গাজীপুর বাংলাদেশের অন্যতম ব্যতিক্রমধর্মী একটি জেলা, যেখানে দেশের ৬৪ জেলার মানুষের বসবাস। এই বৈচিত্র্যময় ভাওয়াল গাজীপুরে সারা দেশের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের বন্ধুরাও দীর্ঘদিন ধরে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে নিয়মিত মিলিত হয়ে আসছেন।

সময় ও সুযোগ পেলেই গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বন্ধুদের প্রাণবন্ত আড্ডা জমে ওঠে। এই বন্ধুত্বপূর্ণ মিলনমেলার অন্যতম সংগঠক প্ল্যাটফর্ম হলো “গাজীপুর এক্সপ্রেস”। বন্ধুদের সঙ্গে দেখা করা, গল্প-আড্ডা দেওয়া এবং সুখ-দুঃখ ভাগাভাগি করতে অনেকেই দূর-দূরান্ত থেকে ভাওয়াল গাজীপুরে ছুটে আসেন। পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ এই বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তুলেছে।

এই বন্ধুত্বপূর্ণ মিলনমেলাকে আরও স্মরণীয় করে রাখতে সম্প্রতি গাজীপুর সদরের ৯০’স লাউঞ্জে প্রায় শতাধিক বন্ধুর অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বন্ধুরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল বন্ধুর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন অ্যাডভোকেট আনিছুর রহমান। ইফতারের পূর্বমুহূর্তে বন্ধু মহলের যেসব সদস্য ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি উপস্থিত ও অনুপস্থিত সকল বন্ধু এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

আয়োজকদের মতে, “গাজীপুর এক্সপ্রেস” বিশ্বাস করে—বন্ধুত্বের বন্ধন যদি দৃঢ় থাকে, তবে একসঙ্গে অনেক বড় উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। এমন আয়োজন বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর, আন্তরিক ও অর্থবহ করে তোলে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ