শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

অর্ধশতক ধরে পাঠকের হাতে পত্রিকার পৌঁছে দেওয়া লোকমান হেকিম চৌধুরী আর নেই

প্রতিনিধির নাম / ১০৬২ বার
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

  • হুমায়ূন কবির ঃজীবনের শেষ দিনেও নবীনগর লঞ্চঘাটে নিজ দোকান থেকে পাঠকের হাতে পত্রিকা তুলে দিয়েছেন লোকমান হেকিম চৌধুরী (৭২)। তিনি দীর্ঘ ৫৭ বছর ধরে নবীনগরের পাঠকদের হাতে সংবাদপত্র তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কনিকাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লোকমান হেকিম চৌধুরী নবীনগর লঞ্চ ঘাটে বসে দীর্ঘ প্রায় ৫৭ বছর ধরে কাকডাকা ভোরে, ঝড়-বৃষ্টি-তুফান উপেক্ষা করে যথা সময়ে নবীনগরের পাঠকদেরকে সংবাদপত্র পড়ার সুযোগ করে দিয়েছেন।একটা সময় দেশের ও বিদেশের খবর জানার একমাত্র মাধ্যম ছিল সংবাদপত্র, আর সেই সংবাদপত্র সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে চৌধুরী সাহেবের ছিল সুখ্যাতি। সংবাদপত্র কেনার জন্য লঞ্চ ঘাটে ছুটে আসতো নানা শ্রেণির সংবাদ পাঠক। তিনি নবীনগর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ কাছে চৌধুরী নামে পরিচিত ছিলেন। এছাড়া তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকার নবীনগর উপজেলার একমাত্র সংবাদপত্র অ্যাজেন্ট ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও মারা যাওয়ার দিনও বিক্রি করেছেন পত্রিকা। আজ বাদ জুম্মা কনিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

লোকমান হেকিম চৌধুরীর মৃত্যু সংবাদে
শোক প্রকাশ করেছেন, স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেব নাথ অপু, শাহিন রেজা টিটু ও নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান খলিল।
লোকমান হেকিম চৌধুরীর ছেলে খান জাহান চৌধুরী আইন বিভাগে পড়াশুনা শেষ করেছেন ও সাংবাদিকতা পেশায় নিযুক্ত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ