শিরোনাম :
দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম / ১৯১ বার
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন

মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ধান মাড়াই করতে গিয়ে আরমান (২২) নামে এক যুবকের হাতের কব্জি মেশিনে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি শিবপুর ইউপির কনিকাড়া দক্ষিণ পাড়ার হাবির মিয়ার ছেলে।
৩০শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টায় উপজেলার কনিকাড়া দক্ষিণ পাড়ায় স্থানীয় কৃষকের ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তার সহকর্মীরা। এসময় ব্যবহৃত ভোমা মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে মেশিনটি পরিষ্কার করার জন্য আরমান হাত ভেতরে দিলে আকস্মিকভাবে মেশিনটি চালু হয়ে যায়। এতে তার হাতের কব্জি মেশিনের ভেতরে ঢুকে গুরুতরভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ