শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আশুলিয়ায় হত্যা মামলার আসামি সন্ত্রাস ইয়াছিন গ্রেফতার

প্রতিনিধির নাম / ২৪০ বার
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আশুলিয়ায় হত্যা মামলার আসামি সন্ত্রাস ইয়াছিন গ্রেফতার

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাস ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইয়াছিন (৩৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নামে চাঁদাবাজি, অস্ত্র,মাদক ব্যবসা ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন।

গতকাল বুধবার (৫ মার্চ) বিকেল ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইয়াসিন (৩৬) আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকার শহিদ মীরের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে ৩ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাইপাইল এলাকায় বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা থেকে শুরু করে প্রায় সকল অপকর্মের সাথে লিপ্ত ছিলেন তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ