শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে গিয়ে একজনের মৃত্যু..

প্রতিনিধির নাম / ৫৯৯ বার
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে গিয়ে একজনের মৃত্যু..

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের গরু হাটির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাইসুল ইসলাম দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায় রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুর প্রায় তিন টার সময় নেকমরদ মহাসড়কের গরু হাটির সামনে এলে হঠাৎ গাড়ির পিছনের চাকা পামচার হয়ে গেলে চালক দ্রুত গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরের কয়েক টি পালটি খায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মাথায় চরম ভাবে আঘাত পেয়ে মারা যান।
গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও ৬ জন যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮) ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ