শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সমাজসেবায় বিশেষ অবদান: সম্মাননা পদক পেলেন, নবীনগরের রতনপুর ইউপির ওবায়েদ উল্লাহ অবিদ

প্রতিনিধির নাম / ৭৮ বার
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
Oplus_131072

সমাজসেবায় বিশেষ অবদান: সম্মাননা পদক পেলেন, নবীনগরের রতনপুর ইউপির ওবায়েদ উল্লাহ অবিদ
_________________________________
নিজস্ব প্রতিনিধি: আলাউদ্দিন আকাশ।

সংগঠন পরিচালনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক অর্জন করেছেন ‘ ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগরের রতনপুর ইউপির “ভিটিবিশাড়া জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের” কর্নদার, মানবিক ব্যাক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক, কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওবায়েদ উল্লাহ অবিদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে, ১৩ জুন, ২০২৬ (শনিবার) বিকাল ৪:০০ টায় সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ গুণীজন সংবর্ধনা বর্ণাট্য অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী নিকট থেকে, সমাজসেবায় স্বীকৃতি সরুপ সম্মাননা_পদক_গ্রহণ_করছেন.. মরহুম
জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশন (প্রস্তাবিত) এ-র কর্নদার- ভিটিবিশাড়া গ্রাম এ-র মানবিক ব্যাক্তিত্ব- কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওবায়েদ উল্লাহ অবিদ।

অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, রাষ্ট্রীয় একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত, উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ফেরদৌস আরা, দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী (রাষ্ট্রীয় সম্মান একুশে পদক প্রাপ্ত), ফাতেমা তুজ জোহরা দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী (রাষ্ট্রীয় সম্মান একুশে পদক প্রাপ্ত), জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি, সভাপতি, জাসাস, জাতীয় নির্বাহী কমিটি, বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, যুগ্ম আহবায়ক, জাসাস, জাতীয় নির্বাহী কমিটি, পীরজাদা শহীদুল হারুন সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো।

সমাজকল্যাণ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কাজে দেশজুড়ে সক্রিয় ভূমিকা রাখায় তাদের এই স্বীকৃতি সরুপ, এই সম্মাননা পদক প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, ভিটিবিশাড়া জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ অবিদ বলেন-
যে কোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত, আনন্দিত। আমাকে সম্মাননা প্রদান করায় বাংলাদেশ ঝংকার শিল্পগোষ্ঠীর সংশ্লিষ্টদের ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বীকার করছি। এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে প্রেরণা জোগায়।
‘আমার সমস্ত শুভাকাঙীদের এ সম্মাননা উৎসর্গ করলাম।’ তিনি আরো বলেন, মরহুম জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ