শিরোনাম :
দীর্ঘদিন পর ফুটবলের জাগরণ দেখলো নবীনগর নবীনগরে বাউচাইল গ্রামে মাদকবিরোধী আলোচনা সভা: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নবীনগরে বাউচাইল গ্রামে মাদকবিরোধী আলোচনা সভা: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক।

প্রতিনিধির নাম / ১৩ বার
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
Oplus_131072

নবীনগরে বাউচাইল গ্রামে মাদকবিরোধী আলোচনা সভা: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক বিশাল সামাজিক সচেতনতা মূলক মাদকবিরোধী আলোচনা সভাও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ই জুন শনিবার বাউচাইল গ্রামের স্থানীয় উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাউচাইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জনাব আব্দুল হাকিম জসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবকও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আতিকুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক জনাব ফখরুল ইসলাম মজনু। এছাড়াও গ্রামের গণ্যমান্য ও মুরুব্বি ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বাউচাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক, মোবারক হোসেন সুমনের সঞ্চালনায়, এসময় উপস্থিত অতিথি বৃন্দ বলেন- যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে অত্যন্ত কঠোর হুশিয়ারি উচ্চারন করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাউচাইল গ্রামে কোনো অবস্থাতেই মাদকের বেচাকেনা বা সেবন বরদাশত করা হবে না। মাদক ব্যবসায়ীও গ্রহনকারী এবং পৃষ্ঠপোষকদের অবিলম্বে সমাজ থেকে বয়কট করা হবে।

যুবসমাজকে রক্ষা: তরুণেরা সমাজের প্রাণ। মাদকাসক্তিতে জড়িয়ে কোনো তরুণ যাতে নিজের ও পরিবারের জীবন ধ্বংস করতে না পারে, সেজন্য আজ থেকেই গ্রামবাসী পাহারাদারের ভূমিকা পালন করবে।
আইনি ব্যবস্থা: মাদক কারবারিদের কোনো সামাজিক ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে সরাসরি প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

সামাজিক ঐক্যের ডাক
অনুষ্ঠানে আগত ডক্টর আতিকুল ইসলাম রিপন ও ফখরুল ইসলাম মজনু সহ অন্যান্য বক্তারা সামাজিক সুশাসন প্রতিষ্ঠার জন্য পাড়া-মহল্লায় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন। বক্তারা বলেন, শুধু আইনের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রতিটি পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে। তরুণদের খেলাধুলা ও গঠনমূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত বাউচাইল গ্রামের সর্বস্তরের জনসাধারণ হাত তুলে গ্রামকে মাদকমুক্ত রাখার এবং সামাজিক ঐক্য বজায় রাখার দৃঢ় শপথ গ্রহণ করেন। এলাকার সচেতন মহল উন্নয়ন কমিটির এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ