শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০

প্রতিনিধির নাম / ১৩৯ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে ২রা জুন মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে টিয়ারা বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিবদমান দুই পক্ষের সশস্ত্র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে গ্রাম্য আধিপত্য নিয়ে এলাকার শিশু মিয়া ও হোসেন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

গতকাল সোমবার রাতে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় বাছির মেম্বারের বাড়িতে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার পাশাপাশি বাজারের বেশ কয়কটি দোকানে লুটপাট চালানো হয়।

হোসেন গ্রুপের পক্ষ আহমেদ হোসেন অভিযোগ করেন, বাজারে আমাদের লোকজনের ওপর শিশু মিয়া গ্রুপের সশস্ত্র লোকজন প্রথমে অতর্কিত হামলা চালায়। আমরা তখন প্রতিরোধের চেষ্টা করলে তারা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

তবে অভিযোগ অস্বীকার করে শিশু গ্রুপের প্রধান প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়া বলেন, ‘হোসেন গ্রুপের লোকজনই হামলা চালায়। হামলাকারীরা আমাদের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা শুধু আত্মরক্ষার চেষ্টা করেছি মাত্র।’

নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ