শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম / ৯১ বার
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

মোঃখলিলুর রহমান খলিলঃমানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় ওই ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল দলের সমর্থক ফয়সাল ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ