শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নরসিংদীতে বিলাসবহুল গাড়ি থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার,

প্রতিনিধির নাম / ৫২২ বার
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নরসিংদীতে বিলাসবহুল গাড়ি থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার,

নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।

আটককৃত ব্যক্তির নাম ইবাদুল ইসলাম (৪৮)। তিনি গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি বিলাসবহুল জিপ গাড়ি ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদক ও অস্ত্র নির্মূল এবং অপরাধীদের গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রিজের নিকট (ঢাকা-সিলেট মহাসড়ক) বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনকভাবে চলাচলরত ঢাকামুখী কালো রঙের একটি বিলাসবহুল জিপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার ও ইবাদুল ইসলামকে আটক করা হয়।

নিকটস্থ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ