শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রতিনিধির নাম / ৪৫৯ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
oplus_1026

খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃখলিলুর রহমান খলিলঃ ২৭ আগস্ট বুধবার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাছিরাবাদ গ্রামে নিজ বাড়ীতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার সকাল ৮টায় রাজধানীর বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১২ টায় নিজ গ্রামের বাড়িতে এসে পৌছান।

বুধবার দুপুর ১২টায় গ্রামের পৈতৃক বাড়ীতে পৌছালে প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করে গার্ড অফ অনার প্রদান করা হয়।তিনি তার বসত ভিটাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম,ডিআইজি হাবিবুর রহমান খান কামাল এসপিনএহতেশামুল হক, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, এসিল্যান্ড খালিদ বিন মনসুর,ওসি শাহিনূর ইসলামের সাথে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।দুপুরের খাবারের পর মেঘনা নদীর তীরে নাছিরাবাদে সুশীল সমাজের আয়োজনে মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন, প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন যাবতীয় উন্নয়নে দুর্নীতিমুক্ত থেকে কাজ করতে হবে, মহিলাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অবৈধ ভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। জনতার খবরের প্রতিনিধি খলিলুর রহমানের প্রশ্নের জবাবে তিনি বলেন খুব শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্ছারামপুর সড়ক।কড়ইকান্দি ও আড়াইহাজারে তৃতীয় মেঘনা সেতু চিন্তা ভাবনা করে টেকসই ভাবে করা হবেন যেন নদীপথ বন্ধ না হয়ে যায়।এসময় সভাপতির ভাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী নবীনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান কামাল, সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জান খান মাসুম।অনুষ্ঠান শেষে তিনি মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শনে যান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ