শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মেঘনা নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসীর আবেদন

প্রতিনিধির নাম / ৩৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মেঘনা নদী ভাঙনে আতঙ্কিত এলাকাবাসীর আবেদন

মানিকনগর বাজার থেকে বড়িকান্দি পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ ও সড়ক প্রসস্তকরণের দাবি
আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগর বাজার থেকে বড়িকান্দি পর্যন্ত মেঘনা নদী ভাঙনে এলাকাবাসী আজ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিনিয়ত ভাঙনে হুমকির মুখে পড়ছে বসতভিটা, ফসলি জমি ও জনপদ।

এ অবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিশেষ করে মানিকনগর বাজার থেকে বড়িকান্দি পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ করে হাজারো পরিবারকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

এছাড়াও মানিকনগর বাজার হইতে বড়িকান্দি পর্যন্ত সড়কটি অতি দ্রুত প্রসস্ত করার দাবি জানান তারা। স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থাপন করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা—অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও সড়ক প্রসস্তকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে দীর্ঘদিন ধরে ভাঙন আতঙ্কে থাকা মানুষ স্বস্তি ফিরে পায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ