শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বেড়িবাঁধহীন কুতুবদিয়ায় জোয়ারের পানিতে প্লাবিত বহু গ্রাম

প্রতিনিধির নাম / ৪৪৮ বার
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বেড়িবাঁধহীন কুতুবদিয়ায় জোয়ারের পানিতে প্লাবিত বহু গ্রাম

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারের পানিতেই প্লাবিত হচ্ছে লোকালয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও তীব্র বাতাসে সাগর উত্তাল হয়ে ওঠায় গত শুক্রবার (২৫ জুলাই) অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় গ্রামগুলো তলিয়ে যায়।

আলী আকবর ডেইল ইউনিয়নের সাইট পাড়া, কাজির পাড়া, তেলিপাড়া, জেলে পাড়া, বায়ু বিদ্যুৎ এলাকা এবং আনিচের ডেইলসহ একাধিক গ্রাম পানিতে ডুবে যায়। অনেকের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, প্রতিবারই দুর্যোগে একই পরিস্থিতি তৈরি হয়, কিন্তু স্থায়ী সমাধান মেলে না। এক ক্ষতিগ্রস্ত বলেন,
“আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বেড়িবাঁধ। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তী পূর্ণিমার জোয়ারে হয়তো আমাদের শেষ আশ্রয়টুকুও থাকবে না।”

স্থানীয়দের দাবি, কুতুবদিয়াকে রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া বিকল্প নেই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ