শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নবীনগর কাইতলায় ইফতার সামগ্রী বিতরণ।

প্রতিনিধির নাম / ২২৬ বার
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নবীনগর কাইতলায় ইফতার সামগ্রী বিতরণ।

আনিস মুন্সী
নবীনগর উপজেলা প্রতিনিধি।

“মানব সেবা পরম ধর্ম”মানব কল্যানে যারাই এগিয়ে আসে তারাই মহান হয়ে থাকে যুগে যুগে,তারই ধারাবাহিকতায় প্রতিবছর এগিয়ে আসে কাইতলার সকল আলেম সমাজ।
অদ্য সকাল ১০:০০ঘটিকায় কাইতলা দক্ষিণ ইউনিয়ন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত প্রায় শতাধিক হত-দরিদ্র ও সমাজের অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

২০১১ সালের ৭ ই জুলাই প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকল্যাণ,ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি,কুফুরি,শিরকি ও বেদয়াত মুক্ত সমাজ গঠন,অপসংস্কৃতির পরিবর্তন করে সুস্থধারার সংস্কৃতি চর্চা,গরীব দুঃখী,এতিম ও অসহায় মানুষের পাশে দাড়ানো,সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে একটি আদর্শ সমাজ বিনির্মানে সংগঠিত হয়ে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে এই সংগঠনটি।
হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

উক্ত ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন আকাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি জনাব,মাওলানা নাজির হোসেন,
সেক্রেটারি জনাব, আক্তার হোসেন,ফরহাদ হোসেন ফরিদি, মাওলানা হাফেজ আসাদুল্লাহ,মুফতি আলাউদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন,মাওলানা সাব্বির সহ আরোও অনেক উলামায়ে কেরাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ