শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নবীনগর মেধাবীদের তীর্থস্থান – নির্বাহী অফিসার রাজীব চৌধুরী

প্রতিনিধির নাম / ৩৮৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Oplus_131072

নবীনগর মেধাবীদের তীর্থস্থান
– নির্বাহী অফিসার রাজীব চৌধুরী

মোঃখলিলুর রহমান খলিলঃআজ ২ ১/১১/২০২৪ রোজ বৃহস্পতিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে নবীনগরের অসংখ্য জ্ঞানী গুণীর কথা উল্লেখ করে বলেন, “নবীনগর উপজেলা মেধাবীদের তীর্থ স্থান, নবীনগরের এই প্রজন্মের অনেক শিক্ষার্থীও মেধাবী আমি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে এই বিষয়টি উপলব্ধি করেছি।”
প্রধান শিক্ষক আবু মোছা তাঁর আবেগময়ী শুভেচ্ছা বক্তব্যে স্কুলে তার কর্মজীবনের দীর্ঘ চৌদ্দ বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম,,নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, একাডেমি সুপার ভাইজার মাধ্যমিক হাসনাত জাহান, সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া প্রমূখ।
অনুষ্ঠানে শুরুর পূর্বে স্কুলের বিএনসিসি প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠান পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয়,জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী আলিফ।
আলোচনা পর্ব শুরুর পূর্বে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
আলোচনাসভা শেষে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা বৃন্দ,
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী ও মনোরমা দেবী।
পুরষ্কার বিতরণী পর্ব পরিচালনা করেন ক্রিয়া শিক্ষক আব্দুল রহিম সাগর।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ