শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

রাণীশংকৈল- কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নির্বিকার..

প্রতিনিধির নাম / ৬৬৪ বার
আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

রাণীশংকৈল- কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নির্বিকার..

একে আজাদ , ঠাকুরগাঁও প্রতিনিধি..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুরহাটে  আবারও অবাধে চলছে অতিরিক্ত টোল আদায়। শনিবার (১৪ সেপ্টেম্বর) ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে বাড়তি টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাট ইজারাদার সারওয়ার নূর লিয়ন এ টোল আদায় করছেন।

এদিন দুপুরের পর থেকেই এ অভিযোগ করা হচ্ছিল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে। কিন্তু অভিযোগ পেয়েও তিনি নীরব ভূমিকা পালন করছিলেন।  

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায় করতে হবে। কিন্তু এ নিয়ম নীতি তোয়াক্কা না করে হাট ইজারাদার গরু প্রতি ৩০০ টাকা ও ছাগল প্রতি ১২০ টাকা করে নেন। 

নাম প্রকাশে অনিচ্ছু এক গরু ক্রেতা জানান, বাড়তি টাকা নিলেও রসিদে তারা টাকার পরিমান উল্লেখ্য করছেন না। এ জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকারি রেটে টোল আদায় করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান এ প্রতিবেদককে বলেন, আমি বিষয়টি দেখতেছি বললেও পরে কোনো ব্যবস্থা নেয়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ