শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

হরিপুরে জিংক ব্রিধান বিষয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম / ৪৭৪ বার
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

হরিপুরে জিংক ব্রিধান বিষয়ে মতবিনিময় সভা

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জিংক ধানের চাষাবাদে উদ্বুদ্ধকরণ এবং গর্ভবতী মা ও শিশুর খাদ্যে জিংক সমৃদ্ধ পুষ্টি খাবারের মাধ্যমে শরীরের পুষ্টি ঘাটতি পুরনের লক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ব্রিধান (১০২) বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আর ডি আর এস এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকতা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি দপ্তরের কৃষিবিদ রুবেল হুসেন, আর ডি আর এস কৃষিবিদ জাকিউল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম, উপজেলা খাদ্য অফিসার কামাল হোসেন, ওয়াল্ড ভিশনের রুমা পারভিন প্রমুখ। মতবিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, বীজ ডিলার, মসজিদের ইমাম, কলেজ ও স্কুলের শিক্ষক, সাংবাদিক সহ ৫০ জন অংশ গ্রহন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ