শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

৪৮ বোতল বিদেশী মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম / ৫৩১ বার
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

৪৮ বোতল বিদেশী মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৩ আগস্ট ২০২৪ ইং তারিখ ১৭:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের চন্দ্র নারায়নপুর গ্রামস্থ চন্দ্র নারায়নপুর মসজিদের সামনে শালহাটি ৮নং বাঁধ হইতে সুন্দরপুর বাগডাঙ্গাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ১। মোঃ জিয়ারুল ইসলাম (৩২), পিতা-আব্দুল হাকিম, সাং-বকরিপাড়া, ২। মোঃ কামরুল ইসলাম (৪৫), পিতা-মৃত মনতাজ আলী, সাং-বাগডাঙ্গা (জোগানদার পাড়া), উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে বিদেশী মদ ৪৮ বোতল সহ গ্রেফতার করে।

আটককৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইজিবাইকের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ইজিবাইক তল্লাশি করে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ