শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মাদক বহনকালে ৪২৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিনিধির নাম / ৬০৭ বার
আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

মাদক বহনকালে ৪২৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৪ ইং তারিখ ২১:৩০০ ঘটিকায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের অন্তর্গত কানসাট বাজার ব্রীজ ঘাট রাকিব ফার্মেসী প্রোপাইটর মোঃ রাকিবুল আলম এর ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক বহনের ৪২৫ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ ইদ্রিস আলী (৫৫), পিতা-মৃত আব্দুল গণি, মাতা-মৃত ফুলজান বেগম, সাং-বাজারপাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত আসামী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিলে একটি অটো ভ্যানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় অটোভ্যানের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ