শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সাভার সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকে পিস্তল ও মাদকসহ আটক

প্রতিনিধির নাম / ৬৫৮ বার
আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

সাভার সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকে পিস্তল ও মাদকসহ আটক

মোঃমনির মন্ডল,সাভারঃ সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা প্লাবন খান মজলিস (২৫) কে আটক করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে পিস্তল ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার মধ্যরাতে সাভার মডেল থানা সংলগ্ন সরকার দলীয় প্রয়াত সাংসদ খান মজলিশের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চামকা জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সাভার মডেল থানার পাশেই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল সাবেক সাংসদের নাতি ও সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শীর্ষ মাদক ব্যবসায়ী প্লাবন খান মজলিশ। সাভার পৌর এলাকার দক্ষিনপাড়াস্থ প্রয়াত সাংসদ খান মজলিশের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তাকে আটকের পর তার বাসা থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ