শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বৃষ্টিতে ভিজছিল স্কুলছাত্রের , এসির তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

প্রতিনিধির নাম / ৬১৮ বার
আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বৃষ্টিতে ভিজছিল স্কুলছাত্রের , এসির তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল কিশোর, এসির তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত নিহত আবির
নারায়ণগঞ্জের বন্দরে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এর ৮ম E শাখার ছাত্র স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বাবা সোহেল জানান, বাইরে থেকে খেলাধুলা করে এসে বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল আবির। এসময় বাসার ছাদে থাকা এসির তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাওন অংকন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু হওয়াটা দুঃখজনক। আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ