শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

প্রতিনিধির নাম / ৫৮১ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল লুট

মোঃমনির মন্ডল,সাভারঃ সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট করেছে একদল ডাকাত। যাওয়ার পথে ওই বাড়ির মালিকের ব্যবহৃত একটি প্রাইভেটকার যোগে পালিয়ে যায় তারা। এতে পরিবারটি প্রায় পঞ্চাশ লাখ টাকা মূল্যের ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাড়ির মালিক রফিকুল ইসলাম। এর আগে গভীর রাতে সাভারের মজিদপুর এলাকার রফিকুল ইসলামের ডুপ্লেক্স বাড়ির গ্রিল কেটে রাত আড়াইটা থেকে ভোর চারটা পর্যন্ত লুটপাট করে ডাকাতরা।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে পাঁচ থেকে ছয়জন ডাকাত সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে রাত আড়াইটার দিকে। এসময় অস্ত্র দেখিয়ে চোখ হাত ও পা বেঁধে ফেলে পরিবারের সবাইকে। পরে ঘরের আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা।

তিনি আরও বলেন, ডাকাতি করে যাওয়ার সময় গ্যারেজে থাকা ব্যক্তিগত ব্যবহৃত এক্স করোলা (ঢাকা মেট্রো গ-২৭১৮৭০) মডেলের গাড়িটি নিয়ে যায়।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ-জামান বলেন, ঘটনাটি শুনেছি। থানার কয়েকটি টিম মাঠে কাজ করছে। স্বর্ণালংকার ও প্রাইভেটকার উদ্ধার সহ শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ