শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই মূলহোতাসহ গ্রেফতার-৫

প্রতিনিধির নাম / ৮৬৬ বার
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাই মূলহোতাসহ গ্রেফতার-৫

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

র‌্যাব পরিচয়ে ৬ জুন বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর উত্তরা, রামপুরা, ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ১৩ জুন
বৃহস্পতিবার র‌্যাব-১ উত্তরা এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হচ্ছে- (১) ভোলা জেলার লালমোহন থানার শাহজাহান বারির ছেলে হামিম ইসলাম,
(২) গাইবান্ধার জেলার পলাশবাড়ী থানার মৃত আকবর আলীর ছেলে মো: জিন্নাহ মিয়া (২৭), (৩) গাজীপুর জেলার
টঙ্গী থানা এলাকার হাতেম আলীর ছেলে আমিন হেসেন (৩০),
(৪) দিনাজপুরের কাহারোলের ইউসুফ আলীর ছেলে রুবেল ইসলাম (৩৩) ও (৫) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার সিরাজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৪১)।

র‌্যাব-১ জানায়, গত ৬ জুন বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে র‌্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর একটি দল রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস, ২টি খেলনা পিস্তল, ২টি র‌্যাব জ্যাকেট, ২টি র‌্যাবের ক্যাপ, ১টি হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ