শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৪—২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা

প্রতিনিধির নাম / ১৬৩৫ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৪—২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৪—২৫ অর্থ বছরের ১৪১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ১৯৪টাকার বাজেট ঘোষনা করেন মেয়র আবদুল কাদের মির্জা। রোববার সকাল ৯টায় বসুরহাট পৌরসভার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ১৫ কোটি ৯০লক্ষ ৯৯হাজার ১৫৬ টাকা, উন্নয়ন অনুদান ৩৮ কোটি ২২লক্ষ ৬৮হাজার ২৩৭ টাকা, মুলধন হিসাব ৩৬ লক্ষ ২৮ হাজার ৭১১ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ৭ কোটি ৫৪ লক্ষ ৬১হাজার ৪৮৩ টাকা।

এছাড়াও ব্যয় খাতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৫ লক্ষ ৯০হাজার ৫৫৮ টাকা, উন্নয়ন ব্যয় ৯৮ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৪০০টাকা, মুলধন ব্যয় ৮৫ লক্ষ টাকা ও সমাপনি জের ধরা হয়েছে ১৩ কোটি ৯১ লক্ষ ৫৪ হাজার ২৩৬ টাকা।

মেয়র আবদুল কাদের মির্জা বাজেটকে জনকল্যাণমূখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। এছাড়া মান সম্মত শিক্ষা, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, ইভটিজিং মুক্ত বসুরহাট পৌরসভা গড়ার লক্ষে আমরা বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, জলাবদ্ধতা ও যানজট নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সচিব হালিম উল্যাহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বুলবুল, পৌরসভার বাজার পরিদর্শক করিমুল হক সাথী, কর্মকর্তা—কর্মচারীসহ বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ