শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ এবং সনদ বিতরণ হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছয় খুনের ঘটনায় ভয়ংকর সিরিয়াল কিলার সম্রাট আটক নবীনগর বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে বিয়ে করলেন ছেলে! সাইনবোর্ড মোড়ের জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ । বড়াইল ইউনিয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগরে কাজী নাজমুল হোসেন তাপসের উঠান বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম / ১০০৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

71

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

মোঃ খলিলুর রহমান জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৭ অক্টোবর, মঙ্গলবার সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এসময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ধার করতে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।⊄

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ