শিরোনাম :
ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১২৬২ বার
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

 

নবীনগরে আওয়ামী যুবলীগের চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নবীননগর  উপজেলা আওয়ামী যুবলীগের   সভাপতি সামস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ আলামিনুল হক আলামিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুবলীগের সদস্য হাজী খাইরুল আমীন। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, ওমর ফারুক, শফিকুল ইসলাম,  স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক,  সভাপতি চঞ্চল সরকার,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস। সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী যুবলীগের এই আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের   আকাঙ্ক্ষিত   উপস্থিতি ছিল না।

প্রধান অতিথি আলামিনুল হক বলেন, “আগামী সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ গুরুত্বপূর্ণ,  যুবলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ কে এই বিভাগীয় শান্তি সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি “।


বক্তারা চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকলকে আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ