শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে আইনি নোটিশ সালাউদ্দিনের 

প্রতিনিধির নাম / ১৪০২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাম কাজী সালাউদ্দিন। তিনি কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিকদের বিষয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন।ফের সাংবাদিকদের বিরুদ্ধে দাঁড়ালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। কিছু গণমাধ্যমকর্মী এবং অ্যাক্টিভিস্ট তাকে নিয়ে ভুল ও অসত্য খবর প্রচার করেছে- এমন দাবি করে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় কেন ব্যবস্থা নেবে না, তা জানতে চেয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন কাজী সালাহউদ্দিন।

অভিযোগ করা হয়েছে, ভুল ও অসত্য খবরে বাফুফে সভাপতির মৌলিক অধিকার ক্ষুণ্ন এবং সম্মানহানি হয়েছে। এর আগে গত মাসে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও সহসহাপতি কাজী নাবিল আহমেদ।

এবার কোনো মন্তব্য না করে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন সালাহউদ্দিন।
কাজী সালাহউদ্দিনের দাবি, গণমাধ্যমে তার বিরুদ্ধে অসত্য খবর প্রচার করা হয়েছে। এই নালিশ তিনি অভিযুক্ত সাংবাদিক বা প্রেস কাউন্সিলের কাছে নয়, সরাসরি চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে। যেখানে তার বিরুদ্ধে করা সংবাদগুলো সংযুক্ত করা হয়।

তিনি দাবি করেন, তার সম্মানহানি হওয়ার সঙ্গে ক্ষুণ্ন হয়েছে মৌলিক অধিকারও। কেন স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না- সেটিও জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এর জবাব না এলে বিষয়টি গড়াতে পারে উচ্চ আদালতে।

কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমি আইনি নোটিশ পাঠিয়েছি, এটা ঠিক।

তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। খুব শিগগিরই এ বিষয়ে আমার আইনজীবী গণমাধ্যমে কথা বলবেন।’
কদিন বাদেই সাফ চ্যাম্পিয়নশিপে যাবে জাতীয় ফুটবল দল। নারী দলের কোচ পদত্যাগ করলেও এর সুরাহা করতে পারেনি বাফুফে। একের পর এক নারী ফুটবলাররা খেলা ছেড়ে দিচ্ছেন।

এসবের সমাধান না করে, কাজী সালাহউদ্দিন ব্যস্ত নিজের আত্মসম্মান বোধ নিয়ে। এটি যেন ফুটবলে মনোযোগ নেই বাফুফের, সেই বার্তাই দেয়।

গত দেড় যুগে ফুটবল তার ঐহিত্য হারালেও তার পদ ঠিকই আছে।সারা বাংলাদেশের মানুষের এখন একটাই দাবী সালা উদ্দিন কে ফুটবল থেকে বিদায় করা হোক।≥

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ