শিরোনাম :
নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন

প্রতিনিধির নাম / ১২০ বার
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ভূমি জরিপকারক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল ওয়াকেয়াকে সভাপতি ও শাহাদাত হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাণীশংকৈল শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে ফশিউর রহমান ও আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, অর্থ সম্পাদক শামসুল হক এবং প্রচার সম্পাদক সোহেল রানার নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আমজাদ হোসেন, জয়নাল আবেদীন, রোকনুজ্জামান রোকন, তোয়াফ হোসেন ও গোলাম রব্বানী।

সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, ভূমি জরিপকারকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের সকল সদস্যের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মো: সবুজ ইসলাম
রাণীশংকৈল,ঠাকুরগাঁও
০১৭৩৮৫৯৬৯৯৭

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ