শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৭ বার
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তরুণ শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তাদের বৈজ্ঞানিক উদ্ভাবন ও ব্যবসায়িক ধারণার বিকাশে উপজেলা পর্যায়ে উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সহকারী অধ্যাপক আবু সাইয়ুম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওবায়দুল হক, প্রধান শিক্ষক সোহেল রানা, মো. মানিক, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত সেবা বা পণ্যের ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পেয়েছে। নতুন কোনো সমস্যার সমাধান উদ্ভাবন এবং সেই ধারণাকে কীভাবে লাভজনক উদ্যোগে রূপ দেওয়া সম্ভব, তা বিচারকদের সামনে তুলে ধরার মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে।

তারা আরও বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রকল্প ও কার্যকর মডেল (ওয়ার্কিং মডেল) তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনের নানা জটিল সমস্যা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা মোকাবিলায় নতুন নতুন সমাধান খুঁজে বের করার সক্ষমতা অর্জন করছে।

প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে তিনটি বিদ্যালয়কে বাছাই করে জেলা পর্যায়ের উদ্ভাবনী প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।

মো: সবুজ ইসলাম
রাণীশংকৈল,ঠাকুরগাঁও
০১৭৩৮৫৯৬৯৯৭

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ