শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া

প্রতিনিধির নাম / ৩৩৬ বার
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া

মোঃখলিলুর রহমান খলিলঃ নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড নরসিংহপুরের দীর্ঘ ২০ বছরের নির্বাচিত তিন তিন বারের মেম্বার লিটন মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার মতামত ব্যক্ত করেছেন।
লিটন মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম সোনামিয়া চেয়ারম্যানের নাতি।তিনি দীর্ঘদিন সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নরসিংহপুরের মেম্বার হয়ে জনগণের সেবা করে যাচ্ছেন।
লিটন মিয়ার নিকট চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি মেম্বার হিসেবে মাত্র একটি গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছি যেহেতু আমি নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপিও দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় এসেছে, আমি আমার ইউনিয়নে বৃহত্তর পরিসরে সাত গ্রামে উন্নয়ন করতে চাই।
আমি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে জয়ী করতে নিজের ইউনিয়ন ও বিভিন্ন ইউনিয়নে রাত বিরাতে কাজ করেছি।গত সতের বছর মামলা হামলার শিকার হয়েছি।পুলিশের আক্রমণে গুরুতর আহত হয়েছি,দীর্ঘ ২৭ দিন রাজনৈতিক মামলায় জেল খেটেছি।আমি বিশ্বাস করি বিএনপি আমাকে মূল্যায়ন করবে,দল মূল্যায়ন করলে আমাকে নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের সম্মানিত ভোটার গণ আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে,
নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ