শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

‎টেকনাফে অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার।

প্রতিনিধির নাম / ২২১ বার
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

‎টেকনাফে অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার।

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ
গতকাল ২রা জুন কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির দক্ষিণ গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে সাবরাং নয়াপাড়া হতে নিখোঁজ মোঃ ইসলামের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (১৪) কে উদ্ধার করেন এবং অপহরণকারী পানছড়ি পাড়ার মৃত অলি আহমদের পুত্র মো: ইউনুস (৩২) কে গ্রেফতার করেন।

‎গত ১লা জুন ভিকটিম নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। এরই সুত্রধরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারের পর অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎গ্রেপ্তারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত আসামী ও তার সহযোগীরা ভিকটিমকে বিদেশে মানব পাচারের উদ্দেশ্যে অপহরণ করে।
‎এরই প্রেক্ষিতে ধৃত আসামীসহ সহযোগী আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০৯, তাং-০৩ জুন ২০২৫ইং, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ রুজু হয়।
‎কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, আইনি কার্যক্রমের জন্য ধৃত আসামি ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ